আমাদের প্রতিষ্ঠানে ছাত্র ও ছাত্রীদের জন্য আলাদা ক্লাসে পাঠদান করা হয়। এতে ছাত্র-ছাত্রী নৈতিকভাবে ভালো পরিবেশে ক্লাস করতে পারে।
এ প্রতিষ্ঠানটি অলিকুল শিরোমনি গারাংগিয়া ছোট হুজুর কেবলার নামে নামাঙ্কিত হয়েছে।যাতে মাদ্রাসাটির প্রসারতা,ব্যাপকতা ও বাস্তবতার ক্ষেত্রে পরিপূর্ণতা অর্জনে ব্যাঘাত সৃষ্টি না হয়।পক্ষান্তরে মাদ্রাসার ভৌত অবকাঠামো গঠনের মৌলিক অনুপ্রেরণা অর্থ ও ব্যবস্থাপনায় রয়েছে ঐতিহাসিক কাজীর জামে মসজিদ (অলিখিত তথ্য হতে জানা যায় কাজী সাহেব (রাঃ)নামে একদা এক মহৎ বুজুর্গ এলাকায় অবস্থান করেন এবং মসজিদের জন্য প্রচুর সাধনা পূর্বক অনেক সম্পদ দান করেন।তথা এলাকার জন্য দোয়া করেছেন।যার ক্রমধারায় আজ মনোরম পরিবেশে সৌরম্য অট্টালিকা প্রাসাদ সাক্ষ্য হিসেবে দাড়িয়ে আছে জাতিকে শিক্ষা দেওয়ার জন্য যা দক্ষিণ কাঞ্চনা শাহ রশিদিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা নামে পরিচিত।এলাকার জন্য মাদ্রাসার পাশাপাশি একটি হেফজখানা,এতিমখানা,ও ফোরকানিয়া রয়েছে।মাদ্রাসাটি প্রতিষ্ঠা লগ্ন হতে এলাকার সর্বসাধারণ এর সার্বিক সহযোগিতা অনস্বীকারর্য।২০০১ সালে প্রতিষ্ঠানটি নবম শ্রেণীর প্রাথমিক পাঠদান অনুমতি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক পেয়ে ২০০৪ সালে দাখিল পাবলিক পরীক্ষায় অংশ গ্রহণ করে এবং ০১/০১/২০০৬ইং তারিখে একাডেমিক স্বীকৃতি লাভ করতে সক্ষম হয়।বর্তমানে মাদ্রাসাটির পূর্ব পার্শ্ব বিশাল একটি মাঠ,একাডেমিক ভবন (ছাত্রাবাসের নূন্যতম ৫০ জন আবাসিক ব্যবস্থা ) সাধারণ শাখা চালু,বিজ্ঞান,কারিগরি ও কম্পিউটার শাখা খোলার প্রক্রিয়া চলমান।বর্তমানে ৬ শতাধিক ছাত্র/ছাত্রী অধ্যয়নরত ১৮ জন শিক্ষক ও একটি ম্যানেজিং কমিটি দ্বারা পরিচালিত । আরও...